বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন যারা
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর দেশ পরিচালনার দায়িত্ব নিল নতুন মন্ত্রিসভা। এবারের সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো–প্রধানমন্ত্রীসহ অন্তত ৩৩ জন সদস্য রয়েছেন যারা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হওয়া এই নেতা প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের হাতে রেখেছেন।
প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবারের মতো নির্বাচিত ১০ জন নেতা পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মোকতাদির ও আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জের আফরোজা খানম রিতা, ঝিনাইদহের মো. আসাদুজ্জামান, রাঙামাটির দীপেন দেওয়ান এবং ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলমের মতো নতুন মুখ। এ ছাড়া প্রবীণ নেতা আব্দুল আউয়াল মিন্টু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন এবারই প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণ মন্ত্রিত্বের স্বাদ পেলেন।
প্রতিমন্ত্রী হিসেবেও তারুণ্যের জয়জয়কার দেখা গেছে। ২২ জন নতুন সংসদ সদস্য এবার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আলোচিত নেতাদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ ও শামা ওবায়েদ ইসলাম প্রথম জয়ের মাধ্যমেই সরকারের অংশ হলেন। এই তালিকায় আরও আছেন কায়সার কামাল, অনিন্দ্য ইসলাম অমিত, রাজিব আহসান ও ফারজানা শারমিন পুতুলের মতো নবনির্বাচিত প্রতিনিধিরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবীন-প্রবীণের এই সমন্বয় এবং প্রথমবার নির্বাচিতদের বড় পরিসরে সুযোগ দেয়া রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটি নতুন বার্তা বহন করছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।