Thursday, 10th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ছোট রাজানগর দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
কলারোয়ায় ছোট রাজানগর দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

কলারোয়ায় ছোট রাজানগর দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছোট রাজনগর দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী ও অফিস সহায়ক পদে নিয়োগ কার্যক্রম ঘিরে অনিয়ম, স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে।
অভিযোগকারী  ফিরোজ আলমের দাবি, মাদ্রাসার সুপার নিজের মেয়ে ও নাতনীর জন্য অফিস সহায়ক পদে আবেদন করিয়েছেন এবং সভাপতি তাঁর আপন ভাইকে নৈশ প্রহরী পদে নিয়োগ দিতে তৎপরতা চালাচ্ছেন। এছাড়া বৈধ আবেদনকারীর সংখ্যা পরিবর্তন করে নতুন আবেদন দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, এর আগেও মাদ্রাসায় স্বজনদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এসব অভিযোগের বিষয়ে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী ও স্থানীয়দের দাবি, নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকারি বিধি অনুযায়ী স্বচ্ছ ও যোগ্য প্রার্থী নিয়োগ নিশ্চিত করা হোক।
তবে অভিযোগগুলোর বিষয়ে মাদ্রাসার সুপার ও পরিচালনা কমিটির সভাপতির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।