নতুন সূর্য ডেস্ক:এশিয়ান গেমস-২০২৬ উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে বাংলাদেশের ফাতেমা আক্তার তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন।শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড ১-এর ২ নম্বর হিটে মোট ২.৯২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেছেন ফাতেমা।হিটে ফাতেমা তার একটি ওয়েভ থেকে সর্বোচ্চ ২.৫০ পয়েন্ট তুলেন। তার দ্বিতীয় স্কোরিং ওয়েভটিতে তিনি ০.৮৩ পয়েন্ট পেলেও নিয়মানুযায়ী ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’-র (পেনাল্টি ১) কারণে সেই স্কোরটি কমে ০.৪২-তে নেমে আসে।এখানে পিছিয়ে পড়েন তিনি। সেরা দুটি ওয়েভ মিলিয়ে তার চূড়ান্ত পয়েন্ট দাঁড়ায় ২.৯২।এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ এবং ৩.৭৩) নিয়ে শীর্ষস্থানে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে ৫.০৩ পয়েন্ট (২.৭৩ এবং ২.৩০) নিয়ে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।