Friday, 16th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হল ৫ পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হল ৫ পোশাক কারখানা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হল ৫ পোশাক কারখানা

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরায় শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নোটিশে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভার্সেটাইল ফ্যাশনস (প্রা.) লিমিটেড, এমব্রেলা লিমিটেড, নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্যাজলিং ড্রেসেস লিমিটেড ও ওলিও অ্যাপারেলস লিমিটেড।

কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়, গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন কিছু শ্রমিক বিভিন্ন দাবি তুলে কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করে ধর্মঘট পালন করেন। এ সময় কর্তৃপক্ষের কাজে ফিরে যাওয়ার অনুরোধ উপেক্ষা করে উত্তেজনাকর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলোর নিরাপত্তা বিভাগ ছাড়া অন্য সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানাগুলো কবে এবং কখন পুনরায় চালু হবে, তা পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।