Friday, 20th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

শামসুর রহমান লালটু:

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কলারোয়া দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী বাবু ও রুস্তম আলী প্রমুখ।

বক্তারা প্রয়াত নূরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, নূরুল ইসলাম দলিল লেখক সমিতির একজন সম্মানিত উপদেষ্টা ছিলেন। তাঁর অবদান ও স্মৃতি সমিতির সদস্যদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা তৌহিদুর রহমান।

উল্লেখ্য গত ৬ নভেম্বর শুক্রবার দুপুরে ষ্ট্রোক জনিত কারনে মৃত্যুবরন করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।