Saturday, 21st November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২

ডেক্স রিপোর্ট:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ৪টি অবিস্ফোরিত এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।