
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাবেক জেলা সভাপতি অধ্যাপক খায়রুজ্জামান রনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাও. কাজী মো. সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. মাও. আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাও. মো. আলমগীর হোসেন, মাওলানা কারী গোলাম মোস্তফা, মাওলানা মো. দেলোয়ার হোসেইন, ওলামাদলনেতা শেখ মহিউদ্দিন, আব্দুল মজিদ, কারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাফেজ সাইফুল্লাহ আল রবিউল কাফি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়েছিলেন। বিএনপি যখনই ক্ষমতা এসেছে ইসলামের বিপক্ষে কোন আইন পাস করেনি। বেহেস্তের টিকিট দিয়ে জামায়াত পার করতে চায়। চরমোনাই মাহফিলে ইসলামের কথা বলে না। হাত পাখার কোন খাওয়া নেই। দীর্ঘ ১৬ বছর হাতপাখা শেখ হাসিনার বাতাস করে গেছেন।