
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়ায় রাজু মিয়া (৪০) নামে এক ওয়ান্টেড আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভাদ্রপুর থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত আসামী একই এলাকার আইয়ুব আনসারীর পুত্র।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম জানান, আসামী রাজু মিয়ার নামে অর্থ আত্মসাতের মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে রামভাদ্রপুর এলাকা থেকে উপ-পরিদর্শক (এস আই) সজিব বালা ও তার সঙ্গীয় ফোর্সের মাধ্যমে আসামীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।