
শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে. ফুটবল মাঠে নিয়মিত ফুটবল খেলা “মর্নিং বয়েজ” ফুটবল টিম-কে কলারোয়া পৌরসভার পক্ষ থেকে খেলোয়াড়দের ফুটবল ও এ্যাপ্রোন তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় কলারোয়া বলফিল্ডে উপস্থিত থেকে তিনি এ উপহার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক অফিসার শেখ সালাউদ্দিন চঞ্চল, কলারোয়া বি.আর.ডি.বি. অফিসার এস.এম.সোহেল হোসেন, কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ইউ.আর.সি কর্মকর্তাসহ মর্নিং বয়েজের সকল খেলোয়াড়রা।
মর্নিং বয়েজের খেলোয়াড় ও কর্মকর্তাগন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল হক কে ধন্যবাদ জানান এবং সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম নিয়মিত সকালে ফুটবল মাঠে খেলা করেন।
তিনি বলেন,খুব সকালে ঘুম থেকে উঠে খেলা করা ও ব্যায়াম করা স্বাস্থ্যসম্মত। সে কারনে সকল বয়সীদের নিয়মিত খুব সকালে ঘুম থেকে উঠে খেলা ও ব্যায়াম করা উচিত বলে তাগিদ দেন।