বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

আশাশুনিতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান।

সেক্রেটারী আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ। বৈঠকে প্রত্যেক ইউনিয়ন শাখার মাসিক রিপোট পর্যালোচনা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবকদের ভুমিকা,,মাসিক কর্মপরিকল্পনা প্রনয়ন,ভোটকেন্দ্র ভিত্তিক যুব কমিটি গঠন শেষ করাসহ সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।