Sunday, 26th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগীতার উদ্বোধন
কলারোয়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগীতার উদ্বোধন

কলারোয়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগীতার উদ্বোধন

শেখ শাহাজাহান আলী শাহিন:

“সততা সর্বশ্রেষ্ঠ সম্পদ,দূর্নীতি সামাজিক ব্যাধি” এই প্রতিপাদ্যে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,খুলনা এর আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যাবস্থাপনায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

কলারোয়া উপজেলা দুপ্রক এর সভাপতি প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, দুপ্রক জেলা কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান, উপজেলা কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সদস্য উৎপল সাহা, মোঃ সাইদুজ্জামান লাভলু।

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বক্তৃতায় বলেন, বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে শুদ্ধ উচ্চারণ, তথ্য ও তত্ত্বের ব্যাবহার, যুক্তি উপস্থাপন ও যুক্তি খন্ডনের মেধা তৈরি হয়। যা পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার সাথে রচনা বিতর্ক ও খেলাধুলা সহপাঠ্যক্রমে উদ্বৃত্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস।

মডারেটর ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও টাইম কিপার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ আবুল কালাম।

আগামীকাল সোমবার সকাল নয়টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিতর্ক প্রতিযোগীতার দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।