Friday, 16th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনির মহিষকুড়-শীতুলপুর ভায়া পরিষদগামী ৪ কিঃমিঃ কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবি
আশাশুনির মহিষকুড়-শীতুলপুর ভায়া পরিষদগামী ৪ কিঃমিঃ কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবি

আশাশুনির মহিষকুড়-শীতুলপুর ভায়া পরিষদগামী ৪ কিঃমিঃ কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবি

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ওয়াপদা থেকে শীতুলপুর হয়ে ইউনিয়ন পরিষদগামী প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটি বর্ষা মৌসুমে কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষা,চিকিৎসা,কৃষি ও দৈনন্দিন যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোড আইডি-২৮৭০৪৪২৪৭-এর আওতাধীন সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী,কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন। বর্ষায় হাঁটুসমান কাদা জমে রোগী পরিবহন,শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মাওঃ আব্দুর রহমান জানান,সড়কটি পাকাকরণ হলে হাজারো মানুষের ভোগান্তি কমবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানান,এই সড়ক দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়,একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি এবতেদায়ী মাদ্রাসা,কয়েকটি হাফিজিয়া মাদ্রাসা ও একাধিক মসজিদের মুসল্লিরা চলাচল করেন। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকাকরণ প্রয়োজন।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু জানান,এটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। দ্রুত উন্নয়ন কাজ শুরু হলে দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হবে।
এলাকাবাসী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।