Thursday, 30th July 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪
কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

কলারোয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চার জনকে গ্রেফতার করেছে।

বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে ওয়ারেন্টভুক্ত সাইফুল ইসলাম (৪০) ও সাতক্ষীরা সদর থানার ওয়ারিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নোজাইম হোসেন (৩০) অপরদিকে উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের খায়বার আলীর ছেলে ছট্টু (৪৫) ও বাগাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান মিঠু (৩৮) নামে দুইমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান চলবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।