Wednesday, 26th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
গভীর সমুদ্র থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্র থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার

গভীর সমুদ্র থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার

বিএম আলামিন ইসলাম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা “এফভি মায়ের দোয়া” নামের একটি ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে ১২ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হওয়া বোটটি সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি সাগরে ভাসতে থাকে। পরের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে তার মালিককে বিষয়টি জানান। বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তার আবেদন করেন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড স্টেশন দুবলার চর থেকে একটি উদ্ধারকারি দল দ্রুত গভীর সমুদ্রে উদ্ধার অভিযানে নামে। অভিযান চালিয়ে বিকল বোটসহ ১২ জন জেলেকে অক্ষত ও জীবিত উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বোটসহ জেলেদের হস্তান্তর করা হবে তাদের মালিকের কাছে।

তিনি আরও উল্লেখ করেন, সাগরে জেলে ও নাবিকদের সুরক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের জরুরি উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।