Thursday, 27th August 2026

আশাশুনিতে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
আশাশুনিতে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

আশাশুনিতে আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেফতার করে আশাশুনি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজ্যেশ্বর দাস (৫৮) এবং বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান সোহাগ (৩০)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে,রাজ্যেশ্বর দাস আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি গত ২৩ জুন ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের ২৪ নম্বর মামলার আসামি। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অপরদিকে,আব্দুল্লাহ আল নোমান সোহাগ বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে। তিনি ২১ জুন ২০২৬ তারিখে দায়ের করা ২২ নম্বর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

আশাশুনি থানার ওসি মো.জাহাঙ্গীর আরিফ জানান, সন্ত্রাসবিরোধী মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার (২৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।