Thursday, 27th August 2026

নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ
নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

নেপালে অন্তত ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ

দৈনিক নতুন সূর্য ডেস্ক: নেপালে হিমালয় ও তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের ঘটনায় ২৮ পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

নেপাল পুলিশের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে ঘটে যাওয়া দুর্যোগে অন্তত ২৮ কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।  এদিকে, নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন বিভিন্ন দেশের ৫৭৯ জন মানুষ।  নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানে সবচেয়ে বেশি ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ধাদিংয়ে ২৭, নাওয়ালপরাসি ইস্টে ২২, গোরখায় ১৯, নুওয়াকোটে ১৩, তানাহুনে ৯ এবং রাসুয়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।
দুর্যোগে নেপাল পুলিশের ২৮ সদস্যও এখনো নিখোঁজ রয়েছেন।এছাড়া, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক। নেপালি পুলিশ বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।