
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চারজনকে শনিবার (২৯ আগস্ট) পৃথকভাবে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—জিআর-১৮১/১১ মামলার পরোয়ানাভুক্ত কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মৃত চলে সরদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি দাড়িয়ালা গ্রামের মৃত গফফার গাজীর ছেলে রাশেদ গাজী।
এ ছাড়া কালিগঞ্জ থানার মামলা নম্বর-২৭, তারিখ ২৮ জুলাই ২০২৬-এর আসামি সোনাতলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী গাজী এবং একই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে রেজাউল গাজীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্তসহ নিয়মিত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার চার আসামির মধ্যে একজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে এবং অপর তিনজনকে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (২৯ আগস্ট ) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।