Friday, 16th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেবহাটায় শিক্ষার্থীদের সাথে ওসি শাহীন’র মতবিনিময়
দেবহাটায় শিক্ষার্থীদের সাথে ওসি শাহীন’র মতবিনিময়

দেবহাটায় শিক্ষার্থীদের সাথে ওসি শাহীন’র মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি:

সামাজ বিনির্মাণ ও একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিকনির্দেশনা মূলক মতবিনিময় করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।

রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি সচেতন নাগরিককে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

ওসি শাহীন আরো বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের কর্ণধার।” তাই শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার মাধ্যমে একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।