শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়ায় দুই দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার—বালক ও বালিকা—বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আমির মুহাঃ কামরুজ্জামান এবং কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার আসাদুজ্জামান, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, শাকদাহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাঈল হোসেন, বি.বি.আর.এন.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ায়েস আলী সিদ্দিক বাবর, এলজিইডির প্রকৌশলী মো. আব্দুল্লাহ মামুন, কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির, আনসার-ভিডিপি কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, রামকৃষ্ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনছুর আলী, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় হ্যান্ডবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় খোর্দ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় রামকৃষ্ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়, কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বি.বি.আর.এন.এস মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মুরারিকাটি দাখিল মাদ্রাসা, কাবাডি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় সাতপোতা রহিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ হয় কয়লা মাধ্যমিক বিদ্যালয়।
এ ছাড়া দাবা ও সাঁতারের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝেও পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী প্রতিযোগিতার খেলাগুলো কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয়। খেলাগুলো পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আ. গফুর, আ. মান্নান, স্বপন চৌধুরী, শেখ সেলিম, মো. শফিকুল ইসলাম (দমদম), মো. শফিকুল ইসলাম (সিংগা), মো. তজিবুর রহমান, মো. আজিজুর রহমান ও মাহফুজা খানম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এবং সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
