Thursday, 10th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা
কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বৃদ্ধি এবং দুর্যোগকালীন সময়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহারাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত সহায়তার আওতায় আনা এবং দুর্যোগের সময় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, কয়রা উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় প্রতিবছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকতে হয় স্থানীয় মানুষকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে মানুষের জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই দুর্যোগ সংঘটিত হওয়ার পর তৎপর হওয়ার পাশাপাশি আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষদের চিহ্নিত করা, প্রয়োজনের সময় আশ্রয়কেন্দ্রে নিরাপদে স্থানান্তর, জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপরও আলোচনা করা হয়।
ডিআইডিআরএম কল প্রোগ্রামের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সিবিএম গ্লোবাল ডিসেবিলিটি ইনক্লিউশন অংশীদার হিসেবে রয়েছে। সভাটি বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাস্টার সদর উদ্দীন আহমেদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তুনু অধিকারী, ইউপি সদস্য বিভূতী ভূষণ রায়, মাসুদুর রহমান, কামাল হোসেন, মাসুম বিল্লাহ ও আবু সাইদ, কারিতাস বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর হাসিবুল ইসলামসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বিত প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।