Friday, 16th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন,সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি বলেন,মানুষের জন্য চেতনা একটি গুরুত্বপূর্ণ জিনিষ। চেতনা চ্যুত হলে প্যারালাইসিস রোগির মত হতে হবে। লক্ষ্যচ্যুত হতে হবে। পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান ও মাল কিনে নিয়েছেন,বিনিময়ে রয়েছে জান্নাত। জান ও মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর কাছে আমার জানমাল বিক্রয় করেছি,আল্লাহর রাস্তায় জানা-মাল ব্যয় করতে হবে। আমার সালাত,জীবন মৃত্যু আল্লাহর জন্য। তিনি রুকনদের চেতনা জাগ্রত রাখার তাগিদ দিয়ে বলেন,শপথ গ্রহনের সময় আমরা কি বলেছিলাম,সে চেতনা আমাদের আছে কি না? দ্বীন কায়েমের সর্বাত্মক চেষ্টা করাই আমাদের চুড়ান্ত লক্ষ্য। চেতনা চ্যুত হলে লক্ষ্য চ্যুত হতে হবে। দুনিয়ার স্বার্থে নয় দ্বীনের জন্য কাজ করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ফরজ ও ওয়াজিব পালন করতে হবে। উপার্জনে হারাম পদ্ধতি অবলম্বন করা যাবেনা। নিজের পরিবার ও সমাজের অধিকার রক্ষায় কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।
উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে বিশেষ ছিলেন,জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির প্রফেসর আব্দুস সবুর,জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওঃ আবু বকর ছিদ্দিক।
অন্যদের মধ্যে আলোচনা রাখেন নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা ও মাওঃ মোশাররফ হোসেন, সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী,প্রফেসর শাহজাহান হোসেন,ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওঃ মোঃ রুহুল কুদ্দুস,কর্মপরিষদ সদস্য মাওঃ রিয়াছাত আলী,এ্যাডভোকেট শহিদুল ইসলাম,মাওঃ আতাউর রহমান,শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু ও মাওঃ শহিদুল ইসলাম।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।