Wednesday, 28th October 2026

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আশরাফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মেদ উল্ল্যাহ বাচ্চু, ইশারাত আলী, ফজলুর হক ও তাপস কুমার ঘোষ, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবন যাপনে হাত পরিষ্কারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।