Thursday, 29th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাজধানীতে ২৪ ঘন্টায় ৫৮১ জন গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘন্টায় ৫৮১ জন গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘন্টায় ৫৮১ জন গ্রেফতার

দৈনিক নতুন সূর্য ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও আলামত উদ্ধারের পাশাপাশি ৪৮টি মামলা হয়েছে।বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ১৯ জন, লালবাগ বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৯ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৫৯ জন, গুলশান বিভাগে ৪২ জন এবং উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন।এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।অভিযানকালে ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার এবং ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।