
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের মো. জাহাঙ্গীর আলম (মনি)-এর বসত বাড়ির দক্ষিণ পাশে একটি পুরোনো ঘরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল। থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪ কেজি গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মৃত জোহর আলীর স্ত্রী রাশিদা বেগমকে আটক করা হয়।এ সময় মৃত জোহর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (মনি) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।পরে আটক নারী ও উদ্ধার করা মাদকদ্রব্যসহ পুলিশ কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে সোমবার (২ নভেম্বর ) বেলা ২টায় মামলা নং-০১/২৪৮ দায়ের করেন।এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকদ্রব্য উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানা গেছে।