Tuesday, 3rd November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা: জমির মালিকদের সংবাদ সম্মেলন।
কলারোয়ায় ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা: জমির মালিকদের সংবাদ সম্মেলন।

কলারোয়ায় ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা: জমির মালিকদের সংবাদ সম্মেলন।

কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুল ইসলামের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জমির প্রকৃত মালিক ও সাবেক ভাটা মালিক পারুল।

গতকাল ২ নভেম্বর (সোমবার) কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান জমির মালিকদের পক্ষে গোলাম রব্বানী। এ সময় পারুলসহ সংশ্লিষ্ট জমির মালিকেরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২২ সালের জুনে সাবেক ভাটা মালিক আলমগীরের সঙ্গে জমির লিজ চুক্তির মেয়াদ শেষ হয়। পরবর্তীতে তিনি চুক্তি নবায়ন করেননি এবং অগ্রিম ইট ক্রয়ের বাবদ নেওয়া ৭৫ লাখ টাকাও পরিশোধ করেননি। রাজু আহমেদ পূর্ববর্তী মালিকের কাছ থেকে শেয়ার কেনার দাবি করলেও জমির মালিকেরা এ বিষয়ে অবগত নন বলে জানান।

তারা আরও জানান, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বেচ্ছায় ও সম্মতিতে আগামী পাঁচ বছরের জন্য গাজী আখতারুল ইসলামের কাছে জমি লিজ দেওয়া হয়েছে। তাই তিনি বৈধভাবে ভাটা পরিচালনা করছেন বলে দাবি করেন জমির মালিকেরা। রাজু আহমেদের আনা অভিযোগ ও সংবাদ সম্মেলনের বক্তব্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।