Wednesday, 4th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাছুম বিল্লাহ খান,টিম সদস্য ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম,বিভিন্ন ইউনিয়ন সভাপতি আব্দারুল ইসলাম,মোবারক হোসেন, মাওলানা ইউসুফ হোসেন,মাওলানা মোয়াজ্জেম হোসেন,আইয়ুব রসুল,বুলবুল হোসেন ও জাকির হোসেনসহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
বৈঠকে উপজেলার মাসিক কর্মপরিকল্পনা প্রতিবেদন তৈরি করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা,দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা,কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।