Sunday, 8th November 2026

আশাশুনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট,২৮ যানবাহনের বিরুদ্ধে মামলা
আশাশুনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট,২৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

আশাশুনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট,২৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

 

 

 

 

 

 

 

এস,এম মোস্তাফিজুর রহমান।।

আশাশুনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে থানা পুলিশ।
গত ৫ অক্টোবর থেকে প্রতিদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) আশাশুনি ব্র্যাক অফিস মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই ও তল্লাশি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,এ পর্যন্ত উপজেলার ডলফিন মোড়,চাপড়া ব্রিজ,মানিকখালী ব্রিজ,কুল্যার মোড়, বুধহাটা বাজার,গোয়ালডাঙ্গা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রবেশপথেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত ২৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ২৮টি মামলা রুজু করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান,উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অটুট রাখা,অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা এবং মাদক,জুয়া,চুরি,ডাকাতি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।