Saturday, 7th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে শিক্ষানুরাগী শামসুদ্দিন গাজীর দাফন সম্পন্ন
কালিগঞ্জে শিক্ষানুরাগী শামসুদ্দিন গাজীর দাফন সম্পন্ন

কালিগঞ্জে শিক্ষানুরাগী শামসুদ্দিন গাজীর দাফন সম্পন্ন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক উপ-প্রকৌশলী ও সাহিত্যপ্রেমী আলহাজ্ব শামসুদ্দিন গাজী আর নেই। তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে শামসুদ্দিন গাজী উপ-প্রকৌশলী হিসেবে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। ফুলতলা, ফকিরহাট ও বাগেরহাটে কর্মরত থাকার পর সর্বশেষ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৫ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অবসর জীবনে তিনি সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত করেন। উপন্যাস, কবিতা ও গল্প রচনার পাশাপাশি সাহিত্য অনুবাদেও তার বিশেষ আগ্রহ ছিল। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে পারস্যের কবি ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ। সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন সাহিত্যপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় শিক্ষানুরাগী, সাহিত্যপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বাদ মাগরিব উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।