Monday, 9th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার
আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ দুই আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি।।

আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও চুরি মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আগরদাড়ি গ্রামের আনছার আলী সরদারের ছেলে মোঃ আঙ্গুর হোসেন (৪৫)। পুলিশ জানায়,তিনি কুল্যা ইউনিয়ন যুবলীগের সভাপতি,আশাশুনি থানা কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি আশাশুনি থানার ২১ জুন ২০২৬ তারিখের ২২ নম্বর মামলার সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার এজাহারভুক্ত আসামি। অপর গ্রেপ্তারকৃত হলেন মাদারবাড়িয়া গ্রামের মৃত মেছের আলী গাইনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক গাইন (৫৯)। তিনি ৯ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা আশাশুনি থানার ৯ নম্বর মামলার ৩৭৯/৪১১ ধারার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার (৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।