
সাতক্ষীরা পুলিশ লাইন্সে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
তাপস কুমার ঘোষঃ
সেবার ব্রতে চাকরি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরীক্ষার মধ্যে ছিল প্রথম ইভেন্ট ২০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্ট পুশ-আপ, তৃতীয় ইভেন্ট লং জাম্প এবং চতুর্থ ইভেন্ট হাই জাম্প। শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে দ্বিতীয় দিনের পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাইয়ের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।