বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুতর আহত, আটক ৪
কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুতর আহত, আটক ৪

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় দুই জন গুরুতর আহত, আটক ৪

স্টাফ রিপোর্টার :

কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামে গতকাল শনিবার সকাল ১০ টার সময় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই সহদর মারাতœক আহত হয়ে একজন কলারোয়া হাসপাতালে ও অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার মেহমানপুর গ্রামের মৃত: ওমর আলী মোড়লের ছেলে হাফিজুল ইসলাম ও আ: জলিল।
অভিযোগের বিবরনে জানা যায়, বাদিরা দীর্ঘ দিন যাবৎ তাদের পৈত্রিক জমি ভোগ দখল করে আসছে হঠাৎ বিবাদিরা বাদিদের দখলে থাকা জমি তাদের দাবি করে জমি দখলের উদ্দেশ্যে লোহার রড, কুঁড়াল, লাঠি নিয়ে সন্ত্রাসী কায়দায় নিরীহ বাদিদের উপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাদেরকে মারাতœক জখম করে। এ ব্যাপারে কলারোয়া থানায় ছয় জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, ১। শওকাত মোড়ল(৪৫) ২। মোহাম্মাদ আলী(৪৮) ৩। ইউসুফ আলী(৩৮) ৪। হযরত আলী(৪৩) সর্ব পিতা জব্বার আলী মোড়ল ৫। মেহেদি হাসান(৩০) পিং শওকাত মোড়ল ৬। আশরাফুল ইসলাম(২২) পিং আহম্মদ আলী সর্ব সাং মেহমানপুর। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, থানা পুলিশ ঘটনা জানতে পেরেই তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং মামলার বাকি আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।