বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পরিবেশ রক্ষায় কয়রার বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা
পরিবেশ রক্ষায় কয়রার বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা

পরিবেশ রক্ষায় কয়রার বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা

কয়রা(খুলনা) প্রতনিধিঃ

খুলনার কয়রায় পলথিন ও প্লাষ্টকি দূষণ প্রতিরোধে জেলে বাওয়ালীদের দক্ষতা উন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা অনু্ষ্ঠতি হয়ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিয়াবাদ ষ্টেশন সংলগ্ন সুতি বাজারে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তররে ইকো প্রকল্পের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে কয়রা উপজলোর বভিন্নি অঞ্চলরে বনজীবদিরে নিয়ে কর্মশালা অনু্ষ্ঠতি হয়।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদে বনজীবিদের প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যাগ ও পণ্যের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এছাড়া নদী ও সুন্দরবন এলাকায় প্লাস্টিক বর্জ্য না ফেলার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

কয়রা কপোতাক্ষ কলজেরে অবসরপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালকেরে সভাপতিত্বেও ইয়ুথ ফর দি সুন্দরবনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চলনায় কর্মশালায় উপস্থতি ছিলেন কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মোঃ নাসির উদ্দীন উপজেলা সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী ইয়ুথ ফর সুন্দরবন কয়রা সভাপতি নিরপদ মুন্ডা, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সংগঠনটির সহ সভাপতি খাদিজা সুলতানা সাথী, বনজীবি আকবর হোসেন, আঃ রহিম, নুর ইসলাম,কোহিনুর খাতুন, আকলিমা খাতুন, বাসন্তী মুন্ডা প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।