মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বি এম সিরাজের ইন্তেকাল: দাফন সম্পন্ন
কলারোয়ায় বি এম সিরাজের ইন্তেকাল: দাফন সম্পন্ন

কলারোয়ায় বি এম সিরাজের ইন্তেকাল: দাফন সম্পন্ন

কামরুল হাসান:

কলারোয়া উপজেলা বিএনপি নেতা কাজীরহাট কলেজের ভূগোল বিষয়ের প্রদর্শক, বিশিষ্ট কবি বিএম সিরাজুল ইসলাম(৫৩) ইন্তেকাল করেছেন।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি এক কন্যা, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএম সিরাজ উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত তফেজ উদ্দিন বিশ্বাসের পুত্র ও জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মফেজ উদ্দিন বিশ্বাসের ভাতিজা।

বিএম সিরাজের ছোট ভাই বিএম আফজাল হোসেন পলাশ জানান, বুধবার জোহর নামাজের পর বসন্তপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস পরিবারের জামাতা শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, জেলা জামায়াত নেতা মাদরাসা সুপার মাওলানা ওসমান গনী, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ভাই আব্দুল আজিজ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা সাবেক জিএস এম এ রব শাহিন, এসএম খালিদ খান, বিএম আব্দুর রউফ বাচ্চু, জাকারিয়া ব্লু, রওশন আলী গাজী, ডা. আব্দুল মজিদসহ বিপুল সংখ্যক মুসুল্লি।

জানাজায় ইমামতি করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বিএম সিরাজুল ইসলাম এর দাফন সম্পন্ন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।