
শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার দায়ে স্বামী বাবলু রহমান( ৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার(২ আগস্ট) বেলা ১১টার সময়। জানা যায় পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামে ৬ নং ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বাবলু। দীর্ঘদিন ধরে স্বামী -স্ত্রী বসবাস করে আসছে। ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু স্ত্রী শিউলীকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্য হয়।ঘটনাটি ধামাচাপা দিতে রশি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
ওসি এজাজ শফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরীকালে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পায়।একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে বাবলু মারপিটের কথা স্বীকার করে বলে ওসি জানান।
পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘাতক স্বামী বাবলুকে গ্রেপ্তার করেছে। ওসি এজাজ শফী জানান স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।