শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেয়াড়া ইউনিয়নে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন
দেয়াড়া ইউনিয়নে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন

দেয়াড়া ইউনিয়নে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন

আহসান উল্লাহ,খোরদো(কলারোয়া) প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু করতে যাওয়া গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ছয় দিনে প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা।

সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির পরিকল্পনা কয়েক দফা পরিবর্তনের পর শুক্রবার (০৬ আগস্ট) এই লক্ষ্যের কথা জানানো হলো।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে আজ(৭ আগস্ট) শনিবার সকাল ৯ টার দিকে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অধীনে খোরদো কমিউনিটি সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এই টিকা কার্যক্রম শুরু করা হয়। কমিউনিটি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান সরকারের নির্দেশনা মোতাবেক খুব শীঘ্রই ইউনিয়নের সকল জনগণকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং তাদেরকে অতি দ্রুত টিকা প্রদান নিশ্চিত করা হবে।

টিকা কার্যক্রম উদ্বোধন করেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে।

উল্লেখ্য, সকাল ৯ টা থেকে শুরু হয়ে টিকা কার্যক্রম চলবে বিকাল ৩ টা পর্যন্ত। এসময় ৬০০ জনকে টিকা প্রদান করা হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।