বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

দৈনিক নতুন সূর্য ডেস্ক:হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে কাশিপুর খেলার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকেরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।