
ইউনুছ অালী,পাইকগাছা প্রতিনিধি(খুলনা)ঃ
পাইকগাছা-কয়রার এমপি মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন “গাছ অক্সিজেনের ফাক্টরী হয়ে পরিবশ ও প্রানীকূলকে টিকিয়ে রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে তিনি শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আ’লীগ আয়োজিত দলীয় নেতা-কর্মীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গাছ লাগানোর কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরোও বলেন,একটি গাছ সন্তানের মতো একটি পরিবারকে বাঁচিয়ে রাখে। জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক দূর্যোগে মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে। সে কারণে তিনি ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের গাছ লাগিয়ে সবুজ বেষ্টনি গড়ে তোলার আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের অাহবায়ক শেখ বেনজির আহম্মেদ বাচ্চু,,কপিলমুনি ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন,অা’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম,অধ্যক্ষ রবিউল ইসলাম,স্নেহেন্দু বিকাশ,হেমেশ মন্ডল,লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তিরঞ্জন সেন,সুভাষ রায়, আ: করিম মোড়ল,যুবলীগ নেতা আকরামুল ইসলাম, ইউপি সদস্য হাসানুজ্জামান,শফিকুল ইসলাম,রায়হান পারভেজ রনি,সালাউদ্দিন কাদের প্রমুখ।