মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা
বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

ভয়াভহ মাদক সেবন থেকে অনেক চেষ্টা করেও নিজের ছেলেকে না ফেরাতে পেরে অবশেষে নিরুপাই হয়ে পুলিশে ধরিয়ে দিলেন বাবা।

(১১আগস্ট) বুধবার সকালে নিজ বাসায় শয়ন কক্ষে ইয়াবা ও হিরোইন সেবনকালে বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটি সদস্যদের সহযোগিতায় পুলিশে খবর দেন মাদকাসাক্ত ছেলে জোবায়ের হোসেনের বাবা লেদ ব্যবসায়ী জুয়েল হোসেন। পুলিশ এসে মাদকদ্রব্য সহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জোবায়ের হোসেনের বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার ৪নং ওয়াডে পূর্বজগন্নাথপুর গ্রামে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে কারাদন্ড প্রাপ্ত জোবায়ের হোসেনকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।