মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
কচুয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কচুয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

১৫ আগস্ট ১৯৭৫, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ৷ সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ৷ এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন৷

১৫ আগস্ট নিহত হন মুজিব পরিবারের সদস্যবৃন্দ: ছেলে শেখ কামাল; শেখ জামাল ও শিশু পুত্র শেখ রাসেল; পুত্রবধু সুলতানা কামাল ও রোজী কামাল; ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি ৷ বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসেন কর্নেল জামিলউদ্দীন, তিনিও তখন নিহত হন ৷ দেশের বাইরে থাকায় বেঁচে যান মানবতার জননী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা ৷প্রতি বছর ১৫ আগস্ট জাতি গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের।

আজ রবিবার (১৫ আগষ্ট) বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

কচুয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখা, কচুয়া মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক লিঃ কচুয়া শাখা, কচুয়া প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে। সকাল সাড়ে দশটায় কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুজিব অঙ্গন এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন

এসময় কচুয়া উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জীনাত মহল, বাংলাদেশ পুলিশ কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম এর পক্ষে পুলিশ পরিদর্শক ওসি তদন্ত সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ দলীয় নেতা-কর্মীবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে নেতাকর্মীবৃন্দ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল সহ সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার পক্ষে আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফ সহ সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কচুয়া সংসদের, পক্ষে দায়িত্বপ্রাপ্ত কচুয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা জীনাত মহল ও মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. মনজুরুল আলম, কচুয়া সোনালী ব্যাংকের পক্ষে শাখা ব্যাবস্থাপক, কচুয়ার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দৈনিক নতুন সূর্য।

পরবর্তীতে শেখ তন্ময় মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং ৭ টি ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৫ টার দিকে কচুয়া বাজারে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।