
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ার সোনাবাড়ীয়ায় শোক দিবসে এতিম শিশুদের বিরিয়ানি খাইয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বেনজির হোসেন হেলাল।
১৫ আগস্ট (রবিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনাবাড়ীয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও সোনাবাড়ীয়া দারুস সালাম হাফিজিয়ার ১১০ জন শিশুর মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাবাড়ীয়া দাখিল মাদ্রাসা হাফিজিয়া ও এতিমখানার সভাপতি প্রফেসর হারুন-অর-রশিদ, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সোনাবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, হাফেজ আব্দুর রহমান, হাফেজ আলী আজম প্রমূখ।
খাদ্য বিতরণ শেষে বেনজির হেলাল বলেন, জাতির পিতার শাহাদাতবার্ষিকীতে আমার পক্ষ থেকে আজ এতিম বাচ্চাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। খাদ্য বিতরণ ছাড়াও পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।