বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ
ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ

নতুন সূর্য ডেস্কঃ

ভারতের সাথে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২২ আগস্ট থেকে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় এই বিমান পরিসেবা চালু হবে। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দিল্লি রুটে প্রাথমকিভাবে সপ্তাহে দুই দিন- রবিবার ও বুধবার ফ্লাইট চলবে এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে তিন দিন- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এর আগে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদফতরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।