
শেখ জিকু আলমঃ
স্বাধীনতার মহান স্থাপতি ,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এবং বৈশ্বিক মহামারি কোভিড -১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনা কার্যালয় ময়দানে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও রক্তদান কর্মসূচি গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। বিএনসিসি, সুন্দরবন রেজিমেন্ট খুলনা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন খুলনা – ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এ সময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন।, বিএসপি,এনডিসি, পিএসসি। উক্ত ত্রাণ ও রক্তদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেঃ কর্ণেল হাসান মাহমুদ , পিেসসি। খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু, খুলনা ফুলতলা উপজেলার চেয়ারম্যান শেখ আকরাম হোসেনসহ বিএনসিসির কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটগন।