বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পাইলট হাইস্কুলের ৯৯ ব্যাচের মিলন মেলা
কলারোয়া পাইলট হাইস্কুলের ৯৯ ব্যাচের মিলন মেলা

কলারোয়া পাইলট হাইস্কুলের ৯৯ ব্যাচের মিলন মেলা


প্রেসবিজ্ঞপ্তিঃ
সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ৯৯ ব্যাচের (এফসি৯৯) মিলন মেলা কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয়। এ মিলন মেলায় উক্ত ব্যাচের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও স্মৃতিচারণে একটি দিনের জন্য হাইস্কুল জীবনের আনন্দে ফিরে যায় সবাই।

অনুষ্ঠানের শুরু হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও বিএমএ সাতক্ষীরা শাখার সাংগাঠনিক সম্পাদক ডাঃ মোঃ রাশিদুজ্জামান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। এসময় তিনি সকলকে নিয়ে একত্রে এফসি৯৯ কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ পেয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডেপুটি ডিরেক্টর এসএম কামাল হোসাইন, ব্যাংকার মোঃ আবতাবুজ্জামান, মোঃ নাজিমুদ্দিন মিলন, আহসান ইকবাল, সুমন, মনিরুল ইসলাম মনির, মেহেদী হাসান, কলারোয়া পৌরসভার ওর্য়াড কাউন্সিলর (প্যানেল মেয়র) মোঃ জাহাঙ্গীর হোসেন, কলেজ প্রভাষক আসাদুজ্জামান লাভলু ও ওসমান গনি, কর উপ-কমিশনার মোঃ মাহদুল হোসেন।

এ মিলনমেলায় দূর দূরান্ত থেকে হ্রদয়ের টানে সকলে ছুটে এসে আনন্দ হাসিতে ফিরে যায় সেই হাইস্কুল জীবনে। মধ্যাহ্ন ভোজন শেষে নিম্নোক্ত কার্যকারী কমিটি ঘোষণা করা হয়। ২০২১-২২ পরিষদের সভাপতি কমিশনার জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক ব্যাংকার মোঃ আবতাবুজ্জামান নির্বাচিত হন।

২০২২-২৩ কার্যকরী পরিষদের সভাপতি (ইলেক্ট) ডাঃ মোঃ রাশিদুজ্জামান ও সাধারণ সম্পাদক (ইলেক্ট) মোঃ আজিজ নির্বাচিত হন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ডাঃ মোঃ রাশিদুজ্জামান ও মোঃ আব্দুল আজিজ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।