মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

বনানীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নতুন সূর্য ডেস্কঃ

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার সকাল ৯:১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ১০ ইউনিট পাঠানো হয়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান বাড়ির একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরও পরে জানানো যাবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।