
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর রোগ মুক্তিতে এক দোয়া অনুষ্ঠান হয়েছে। শনিবার ২১ আগস্ট বাদ আছর কলারোয়া উপজেলা বিশ্বাস মার্কেটস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আমজাদ হোসেন, আসাদুজ্জামান মাস্টার।
কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কলারোয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মোসলেম আহমেদ, কলারোয়া পৌর সভার নব-নির্বাচিত কাউন্সিলর ও যুবনেতা শফিউল আলম শফি ও আসাদুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা এরশাদ আলী, জয়দেব শাহা ও যুবনেতা ডালিম হোসেন।
এছাড়াও উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ মারুফ আহমেদ জনি।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোযা সরকারি কলেজ বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।