বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তিন হাজার গাছ লাগালেন স্কুল শিক্ষক
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তিন হাজার গাছ লাগালেন স্কুল শিক্ষক

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তিন হাজার গাছ লাগালেন স্কুল শিক্ষক

নতুন সূর্য ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ব্যক্তিগত উদ্যোগে তিন হাজার বৃক্ষ রোপণ করেছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও বৃক্ষপ্রেমী মো. নুরুল ইসলাম।

আজ রবিবার সকালে শহরের ফরিদপুর জিলা স্কুলের সংলগ্ন সড়কের পাশে এবং তারার মেলা বিদ্যালয় সড়কের দুই পাশে এ বৃক্ষ রোপণ করা হয়। এসময় তিনি পরিবেশ ভারসাম্য রক্ষায় একশ’টি সুপারি গাছের চারা রোপণ করেন। এর আগে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তালবীজ, সুপারি, ফলজ ও ঔষুধিসহ মোট তিন হাজার বিভিন্ন গাছের চারা রোপণ করেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।