বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় গ্রীষ্ম কালীন টমেটো চাষের উদ্বুদ্ধ করণ এক্সপোজার ভিজিট
কলারোয়ায় গ্রীষ্ম কালীন টমেটো চাষের উদ্বুদ্ধ করণ এক্সপোজার ভিজিট

কলারোয়ায় গ্রীষ্ম কালীন টমেটো চাষের উদ্বুদ্ধ করণ এক্সপোজার ভিজিট


স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা সদর কৃষি সম্প্রসারণ অফিসের পক্ষ থেকে কৃষকদেরকে গ্রীষ্ম কালীন টমেটো চাষের উপরে উদ্বুদ্ধ করার জন্য এনএটিপি(!!) এর আওতায়”এক্সপোজার ভিজিট” কলারোয়া উপজেলা কামারআলী বিভিন্ন ক্ষেত্র দর্শন করেন এবং বিভিন্ন কৃষকদের কাছ থেকে চাষের ব্যাপারে পরামর্শ গ্রহণ করেন।
স্থানীয় গ্রীষ্মকালীন টমেটো চাষী আনারুল ইসলাম বলেন, আমরা আগে গ্রীষ্মকালীন টমেটো চাষ করতাম না। বিগত কয়েক বছর আমরা নিয়মিতভাবে টমেটো চাষ করে আসছি। আমাদের এখানে ১ বিঘা বা ৩৩ শতাংশ জমিতে ২ লক্ষ টাকার মতো খরচ করে আমরা চাষাবাদ করে থাকি চাষের উপর নির্ভর করে প্রচুর লাভবান হচ্ছে।লাভের জন্য অবশ্যই পরিচর্যা ও পরিশ্রম দুটোই দিতে হচ্ছে কৃষকদেরকে।
যে যত পরিচর্যা করতে পারবে তার লাভ হতো বলে জানালেন এই কৃষক।
কলারোয়া কৃষি অফিসার কৃষিবিদ মো রফিকুল ইসলাম কৃষকদের উদ্দেশ্য করে বলেন এক সময় আমাদের এখানেও কেউ এই কাজটি করতো না। আমরাও আপনাদের মতো একটি এক্সপোজার ভিজিট মাধ্যমে যশোরের গেছিলাম সেখান থেকে আমরা শিখি এসে অল্পসংখ্যক কৃষক দিয়ে চাষ শুরু করি। আজ আমাদের এখানে ব্যাপকভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষ হচ্ছে আপনারাও চেষ্টা করলে পারবেন।

সাতক্ষীরা জেলার ডিডি কৃষিবিদ নুরুল ইসলাম কৃষকদের উদ্দেশ্য করে বলেন, চেষ্টা থাকলে সকলেই করে দেখাতে পারেন। আমরা কৃষি অফিস আপনাদেরকে পরামর্শ দেবো পথ দেখাবো সফলতা অর্জন করতে হবে আপনাদেরকে। কৃষক বাংলাদেশের যোদ্ধা উল্লেখ করে তিনি বলেন, আপনারা চাইলে সব করতে পারেন। গ্রীষ্ম কালীন টমেটো চাষ একটি লাভজনক চাষ। আপনারা চাইলেই এই সময় এই চাষটি করলে আপনারা যে রকম লাভবান হবেন সেরকম লাভবান হবে আমাদেশ বাংলাদেশ। মনোবল থাকলে সাফল্য আসবে। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ সাতক্ষীরা সদর থেকে আগত কৃষক-কৃষাণীগণ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।