বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবি কর্মচারী সমিতির পক্ষ থেকে ৪৬ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
যবিপ্রবি কর্মচারী সমিতির পক্ষ থেকে ৪৬ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

যবিপ্রবি কর্মচারী সমিতির পক্ষ থেকে ৪৬ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার

এ টি এম মাহফুজ,যবিপ্রবি প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অতিমারী করোনায় বিপদগ্রস্ত, অসহায়, গরিব ও দুস্থ বিশ্ববিদ্যালয়ের আশপাশের ৪৬টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।

আজ মঙ্গলবার দুপুরে যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আগে তাঁর রেখে যাওয়া এ দেশের জনগণকে ভালোবাসতে হবে, তাঁর চিন্তা ও চেতনাকে লালন করতে হবে। আমাদের সন্তানদেরকে যেন ভালোভাবে পড়াশোনা করাতে পারি, বাঙালি যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়, দু-বেলা দু-মুুঠো অন্ন খেতে পায় এ লক্ষ্যে সারা জীবন বঙ্গবন্ধু কাজ করে গেছেন। অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি যবিপ্রবি কর্মচারী সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান।

কর্মচারী সমিতির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সহ-সভাপতি এস এম রাজু আহমেদ, রুমেল রহমান রনি, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান পারভেজ, কোষাধ্যক্ষ অসীম কুমার রায়, দপ্তর সম্পাদক মো. বাবলুর রহমান, ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম মোস্তফা লাল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসেনসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মচারীবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।