শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফ্রেন্ডশিপ ফলক”উন্মোচন
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফ্রেন্ডশিপ ফলক”উন্মোচন

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফ্রেন্ডশিপ ফলক”উন্মোচন

স্টাফ রিপোর্টারঃ

বন্ধুত্বের বন্ধনকে চিরঞ্জিব করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “ফ্রেন্ডশিপ ফলক” উন্মোচন করা হয়েছে।

বুধবার (১সেপ্টম্বর) কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলক উন্মোচন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রেন্ডশিপ ফলকের উদ্বোধন করেন দৈনিক নতুন সূর্য’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী (পলাশ)।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকার রহমান জিল্লু, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বেত্রাবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল,এম এ সাজেদ।

ফলক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।

প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান বলেন, অত্র স্কুলের শিশুরা এখান থেকে শিক্ষা অর্জন করে তাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক অনুপ কুমার,সুলতানা কামরুন্নেছা,শিরিন সুলতানা,সাইয়েদা রিক্তা খানম,মুসলিমা খাতুন.,উনুন্নাহার,নাসরিন সুলতানা,তহমিনা সুলতানা,আনোয়ারা খাতুন,রাবেয়া বসরী,নাসিমা খাতুনসহ অন্যান্যরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।