বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ৫৩০ কেজি পোনামাছ অবমুক্ত
কলারোয়ায় ৫৩০ কেজি পোনামাছ অবমুক্ত

কলারোয়ায় ৫৩০ কেজি পোনামাছ অবমুক্ত


স্টাফ রিপোর্টার :
কলারোয়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি’ বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে।

অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামসহ মৎস্যচাষী ও সূধিবৃন্দ।

উল্লেখ্য, উপজেলার ১৪টি মৎস্যচাষী প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জলাশয়ে ৫৩০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছ আনুষ্ঠানিভাবে অবমুক্ত করা হয়েছে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।